প্রকাশিত: ১৮/০৪/২০২১ ৩:৪৮ এএম

বিশেষ প্রততিবেদক::

    কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপজেলায় লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। (আজ)গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা ও শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এদুটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান খান।উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।অভিযানে অংশ নেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ প্রমুখ।
    অন্যদিকে,টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুর রহমানের সমন্বয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে।অনেকেই লকডাউন মানছেন না।স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন।লকডাউন কার্যকর করতে উখিয়া উপজেলার শহর, মরিচ্চ্যাবাজার, কোট বাজার, পালংখালী, কুতুপালং বাজার এবং টেকনাফ উপজেলার পৌরসভা, হ্নীলা, হোয়াইক্যং এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।এরমধ্যে উখিয়ায় ৩৬জনের কাছ থেকে ৮হাজার ৩০০ ও টেকনাফে ২৭জনের কাছ থেকে ১২ হাজার ৬০০টাকা।
    উখিয়ার ইউএনও মো. নিজাম উদ্দিন আহমেদ ও টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী বলেন,‘করোনা ভাইরাসের বিস্তার রোধে বিধি নিষেধ কার্যকর করতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।উপজেলার দুই প্রান্তে পুলিশের দুটি চেকপোস্ট স্থাপন করা হয়।
    তারা আরও বলেন,বিধি নিষেধ মানতে মানুষকে আমরা উদ্বুদ্ধ করেছি।যাঁরা বিধিনিষেধ মানেনি,তাঁদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনেছি।এসময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছি।’

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer