উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ৬:২৮ পিএম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার ( ৮ মে) বিকেলে টেকনাফের হ্নীলা রঙ্গীখালী পাহাড়ি এলাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল ইসলাম।

তিনি বলেন, কক্সবাজার একটি অপরাধপ্রবণ জেলা। এখানে মাদক, চোরাচালান ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে। সম্প্রতি মাদক ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বেড়েছে। মাদকের পাশাপাশি গত তিন মাসে কক্সবাজারে ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৩০টির মতো ঘটনা শুধু টেকনাফ ও উখিয়াতেই সংঘটিত হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, উখিয়ার জালিয়া পালং, শ্যামলাপুর, কুদুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়া পাড়ার গহীন অরণ্যে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস এবং মাদকের রুট বন্ধের উদ্দেশ্যে র‌্যাব, নৌবাহিনী, বিজিবি, এপিবিএন ও পুলিশ একসঙ্গে অভিযান চালায়।

অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘরের সন্ধান মেলে। যেগুলো তল্লাশি করে ১০০ গ্রাম গাজা, ২ হাজার ৫০ পিস ইয়াবা এবং দুটি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, একটি অস্ত্র তৈরির যন্ত্র, চারটি রামদা, দুটি ছুরি, একটি চাকু ও তিনটি কিরিজ উদ্ধার করা হয়। জাগো নিউজ

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...