ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ৭:৫২ এএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন গতকাল সম্পন্ন হলেও বাইক চেয়ারম্যান পদে ফলাফল বিলম্ব ঘোষণা নিয়ে নানা নাটকীয়তা সহ উপজেলা পরিষদের জনতার বিক্ষোভ ও মিছিলের মধ্যে দিয়ে শেষ হয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কন্টোলরুম থেকে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবির চৌধুরীকে চূড়ান্ত ফলাফলে বিজয়ী ঘোষনা করেন। আনারস মার্কার প্রাপ্ত ভোট হচ্ছে ৩৮ হাজার ৫ শত ২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী মোটরসাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ২৭৫১২।
অনেক নাটকীয়তার পর রাত ১০টা ৪৫ মিনিটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন আক্তারকে হাস মার্কাকে বিজয়ী ঘোষণা করা হয়। তার প্রাপ্ত ভোট হচ্ছে ২৭ হাজার ৪৭৫।তার নিকটতম প্রতিদ্বন্দ কামরুন্নেসা বেবী কলসি প্রতীক প্রাপ্ত ভোট ২৬ হাজার ৯৬০।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক রাসুল চৌধুরী তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। প্রাপ্ত ভোট হচ্ছে ২২ হাজার ৫৯৫। তার নিকটতম প্রার্থী কামাল উদ্দিন মিন্টু মাইক প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ১৮ হাজার ৮০৮।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...