উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০১/২০২৫ ১২:৫৯ পিএম

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া::
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমুড়া নিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব নজির আহমেদ সওদাগর (প্রকাশ নজির সওদাগর) আর নেই। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী ২০২৫) ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন।

নজির আহমদ সওদাগর ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং গুণী মুরুব্বি। তিনি হালাল উপার্জন ও দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সফল ব্যবসায়ী পরিবার প্রতিষ্ঠা করেছেন। তাঁর ছেলে বখতিয়ার আহমেদ ও শাহজাহান আজ ব্যবসায় সফল এবং তাদের বাবা নজির সওদাগরের সুনাম ও সৎ ব্যবসার প্রতি অঙ্গীকারের ধারাবাহিকতা বজায় রেখেছেন।

বিশ্বস্ত ও অমায়িক চরিত্রের অধিকারী এই সমাজ সেবক, দীর্ঘদিন ধরে এলাকায় অনেকের কাছে প্রিয় ছিলেন। তাঁর শিষ্টাচার ও মানুষিক সদ্ব্যবহারের কারণে তিনি সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। বর্তমানে তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় শোকের ছায়া ফেলেছে। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য ভক্ত-আত্মীয়, বন্ধুদের রেখে গেছেন।

আজ আছরের নামায পরপরই মরহুম আলহাজ্ব নজির আহমেদ সওদাগরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে রাজাপালং মাদ্রাসা প্রাঙ্গণে।

আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করেন। আল্লাহ তায়ালা তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।

এলাকার সর্বস্তরের মানুষ মরহুমের প্রয়াণে শোকাহত, এবং তাঁরা তাঁর স্মৃতি ও অবদান চিরকাল মনে রাখবেন

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...