প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ৯:৪৯ পিএম

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশ বিশ্বের এক অনন্য নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি জনপদ। এদেশের প্রত্যেক মানুষের রয়েছে অশেষ সম্ভাবনা। আমরা দেশের জনগণ কে জনশক্তিতে পরিণত করতে চাই। সম্ভাবনার প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলে সকলের জন্য বাসযোগ্য ও নিরাপদ জনপদে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে তুলে দিলে আমরা বাংলাদেশ কে সমৃদ্ধ জনপদে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি মানবিক ও বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে তিনি জনগণ কে জামায়াতে ইসলামীর পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান। ২৫ এপ্রিল কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আমীর মাওলানা হোসাইন আহমদ মাদানীর সভাপতিত্বে সেক্রেটারি হোসাইন মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, উখিয়া-টেকনাফবাসী এক কঠিন সময় পার করছে। লক্ষ-লক্ষ রোহিঙ্গা শরণার্থী হিসেবে থাকায় স্থানীয় জনসাধারণ নিরাপত্তা ও সুরক্ষা সংকটে নিপতিত। স্থানীয় জনসাধারণের জীবন-মান উন্নয়নে সরকারসহ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কে আরো পরিকল্পিত কাজ করা প্রয়োজন। জামায়াতে ইসলামী দেশ ও দেশের মানুষের আর্থিক সচ্ছলতা ও জীবন-মান উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরো জোরদার করা হবে। তিনি দেশ গঠনে জামায়াতে প্রতি সহযোগিতা ও সমর্থন কামনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে জামায়াতের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রিদওয়ানুল হক জিশান, ইউনিয়ন নায়েবে আমীর মাস্টার দিদার আহমদ, এজিপি অ্যাডভোকেট কলিম উল্লাহ মামুন, জালিয়াপালং ইউ পি সদস্য হাফিজ মাওলানা জালাল আহমদ, শিক্ষক পরিষদ নেতা মাওলানা নূরুল হক।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...