ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ৭:৫৮ এএম

দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। গত ২৪ মে রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার আকিজ পাহাড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের এসব আইস উদ্ধার করে। র‌্যাব–১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, কক্সবাজারের উখিয়া রাজাপালংয়ের আকিজ পাহাড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ পালানোর চেষ্টাকালে মাদক কারবারী মোহাম্মদ রফিককে (৩৮) আটক করা হয়। তিনি কুতুপালং ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক–বি/২ এর মৃত ইব্রাহিমের ছেলে। তার দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে দশ কোটি টাকা মূল্যের ২ কেজি আইস উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...