উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০৬/২০২৩ ২:৪৩ পিএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি আদর্শ গ্রাম এলাকায় স্কুলছাত্রী শারমীনের মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। নিহত শারমীনের স্বজন ও এলাকাবাসীর দাবি- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বললেও পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শারমীনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মঙ্গলবার (২০ জুন) গভীর রাতে এ রহস্যজনক ঘটনা ঘটে।

নিহত শারমীন উখিয়া টিএন্ডটি এলাকার আব্দু রহিমের মেয়ে। সে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই আসল ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...