সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১২/১০/২০২৬ ৩:২৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় সার ডিলারশিপ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুর রহমান সিকদার। নতুন পাঁচজন সার ডিলারের তালিকায় নিজের নাম প্রকাশিত হলেও শেষ পর্যন্ত ডিলারশিপ পাননি বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আল্লাহর কাছে বিচার চেয়েছেন এই যুবদল নেতা।

সাইফুর রহমান সিকদারের অভিযোগ, দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেও এখন তাঁরা অবহেলিত। তাঁর ডিলারশিপ বাতিল করে পার্শ্ববর্তী ইউনিয়নের এক জামায়াত নেতার মেয়ের জামাতাকে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাইফুর রহমান সিকদার বলেন, আপনারা তো জানেন, দলের দুঃসময়ে উখিয়ার রাজপথে আমরাই ছিলাম। কিন্তু দল সরকারে এলেও আমরা অবহেলিত।

ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও অভিযোগ করেন, নতুন পাঁচজন সার ডিলারের মধ্যে পার্শ্ববর্তী ইউনিয়নের এক জামায়াত নেতার ভাইও ডিলারশিপ পেয়েছেন। একই পরিবারের সদস্যদের নামে পুরোনো ও নতুন মিলিয়ে বর্তমানে তিনটি সার ডিলারের লাইসেন্স রয়েছে বলেও দাবি করেন তিনি।

সাইফুর রহমান সিকদার লেখেন, ডিলারশিপের জন্য তিনি কারও কাছে গিয়ে আকুতি-মিনতি করেননি। শুধু আবেদন করার বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেছিলেন। এর আগেও একাধিকবার ডিলারশিপের জন্য আবেদন করলেও নাম না আসায় তিনি কোনো মন্তব্য বা প্রতিবাদ করেননি।

তাঁর ভাষ্য, পত্রিকায় প্রকাশিত পাঁচজনের তালিকায় নিজের নাম দেখে শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা তাঁকে ফোন করে অভিনন্দন জানান। একজন ত্যাগী বিএনপি কর্মী সার ডিলারশিপ পেয়েছেন, এমন খবরে অনেকে খুশি হয়েছিলেন। পরে ডিলারশিপ না পাওয়ার বিষয়টি জানাতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন তো আছেন। বিচার মহান আল্লাহকে দিলাম।

 

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...