নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ১০:৫১ এএম

কক্সবাজারের উখিয়া এরিয়া প্রোগাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও এনজিও শেড এর সার্বিক তত্ত্বাবধানে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন সেবার মান উন্নয়ন বিষয়ক কর্ম-পরিকল্পনা প্রনয়ন কর্মশালা উখিয়াস্থ পালস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সিভিএ ওয়ার্কিং গ্রুপ কমিটির সভাপতি মাওলানা ক্বারী সামশুল আলমের সভাপতিত্বে ও শেড এর মনিটরিং ও এভ্যায়েলুশন স্পেশালিষ্ট মোঃ সাইদুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভায় স্ব স্ব বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ, উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট মেহেরুন নেছা নীলা ও বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সামাজিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরির মাধ্যমে সমাজকে অবক্ষয় মুক্ত রাখতে স্ব স্ব ক্ষেত্রে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নারী-পুরুষ সকলকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ায় জন্য নিজেদের টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করতে হবে।

এছাড়াও প্রশ্ন-উত্তর পর্বে সমাজের বিভিন্ন স্তরে দায়িত্বরত ৫০ জন অংশগ্রহণকারী মতামত পেশ করেন

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer