ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৭/২০২৪ ১১:১৫ এএম

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে বাড়ির মালিকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে উখিয়া উপজেলা প্রশাসন। এসময় দশজন ভাড়াটিয়া রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২ টার দিকে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমেদের নেতৃত্বে পুলিশ ও গ্রাম পুলিশের সহযোগিতায় উখিয়ার পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দেওয়ায় পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশারপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে জামাল উদ্দিন (৩৫) কে আটক করা হয় এবং জামতলী এলাকার হাজী গোলাম বারীর ছেলে মোঃ হোসেন (৬০) ও একই এলাকার নজীর হোসেনের ছেলে আব্দুর রহিম (৪৫) দের কাছ থেকে এক হাজার করে দুইজন থেকে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমেদ বলেন, মঙ্গলবার দুপুরে পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গাদের বিভিন্ন সময় বাড়ি ভাড়া দেওয়ায় ১জন বাড়িওয়ালাকে আটক করা হয় এবং ২জন বাড়িওয়ালাদের জরিমানা করা হয়েছে।

এ সময় ১০জন ভাড়াটিয়া রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দিলে তাদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...