ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৭/২০২৩ ৮:১১ এএম

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বরখাস্ত পুলিশ সদস্যসহ তিন রোহিঙ্গা। রোববার (৯ জুলাই) রাত ৯টার দিকে উখিয়া কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

আটককৃতরা হলেন, পুলিশ সদস্য নিরঞ্জন দাস, তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি থানার রতীশদাশের ছেলে। বাকি তিন রোহিঙ্গা হলেন মো. সাদেক (২৩), শাহিন আলম (২০), মো. আসলাম (২০)।

জানা যায়, এর আগে ২০২২ সালে ছিনতাইয়ের অভিযোগে চাকরি হারান ওই পুলিশ সদস্য। চাকরি হারানোর পর রোহিঙ্গাদের নিয়ে গড়ে তোলেন ছিনতাইয়ের একটি গ্রুপ।

সৈয়দ হারুন অর রশীদ জানান, ২০২২ সালে বালুখালী একটি ক্যাম্পে ছিনতাইকালে জনতার হাতে আটক হয়ে ওই পুলিশ সদস্য বরখাস্ত হন। পরে এই অভিযোগের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়। জেল থেকে বেরিয়ে তিনি রোহিঙ্গাদের নিয়ে একটি সিন্ডিকেট গ্রুপ গড়ে তোলেন। পুলিশের পরিচয় ব্যবহার করে ছিনতাই করতেন তারা। তারা টার্গেট করে ছিনতাই করতেন। স্থানীয় একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করেছে। পরে বিষয়টি আমাদের জানালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, যে বরখাস্ত পুলিশ সদস্যকে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে তাকে একই ঘটনায় ২০২২ সালে আটক করে চাকরিচ্যুত করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগেও একটি ছিনতাইয়ের মামলা আছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...