উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৮/২০২৩ ৪:৫৬ পিএম

উখিয়ায় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের খেলার মাঠে ও সোনার পাড়া স্টেশনে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পৃথক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজ।

এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক জুয়েল মামুন, সোনারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, যুবলীগ নেতা এড. সাকো আলম শাকো, মৎস্যজীবি লীগ নেতা আব্বাস উদ্দিন জয়, মো. ফয়সাল,মোহাম্মদ হোসাইন, মো. শেখ সাঈদী, মাজেদুল কবির সাজেল ও আবদুল্লাহ আল মুবিনসহ প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামলা রেকর্ড করে সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আগামীতে সড়ক অবরোধ, মানববন্ধন, বিদ্যালয়ের ক্লাস বর্জন সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরুল হক ফজলী ইতোপূর্বে ইউএনও, এসিল্যান্ড, পুলিশের উপর হামলা চালিয়ে দিনদুপুরে সরকারি গাড়ি ভাঙচুর করেছিল এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক ও শিক্ষার্থীদের উপর একাধিকবার হামলা চালিয়েছিলো। এছাড়াও সে একজন ভূমিদস্য ও মানবপাচারকারী। তার বিরুদ্ধে থানা এবং আদালতে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৪ জুলাই) সকালে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের আন্ত: ক্রীড়া প্রতিযোগিতার জন্য মাঠ সংস্কারকালে সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলুর উপর ওই এলাকার আবু ছৈয়দ ফজলীর নেতৃত্বে ছৈয়দ নুর, মো. জুনায়েদ, বুলবুল আক্তার, জাহানারা বেগম সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনায় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলু বাদী হয়ে ৫ জনকে আসামি করে উখিয়া থানায় এজাহার দায়ের করলেও পুলিশ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে এখনো মামলা রেকর্ড না করায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের সাথে একত্বতা ঘোষণা করে সভায় অংশ নেন স্থানীয় ব্যবসায়ী সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রদের অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজ

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...