উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/১০/২০২৫ ৬:৫০ পিএম

উখিয়ার সোনারপাড়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প-১৯ এর আওতাধীন চেকপোস্ট-১৯১ দিয়ে প্রবেশের সময় দুই রাউন্ড তাজা কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টা ৩০ দিকে ঘটনাটি ঘটে।

এপিবিএন সূত্রে জানা যায়, চেকপোস্ট-১৯১ দিয়ে প্রবেশের সময় লেদা ক্যাম্পের বাসিন্দা মৃত শাহ আলমের পুত্র সৈয়দ আলম (২০) সন্দেহজনক আচরণ করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশির সময় তার পরনের প্যান্টের ডান পায়ের হাঁটুর ভেতর অংশে এংলেটের সাহায্যে আটকানো দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পরে তাকে সোনারপাড়া পুলিশ ক্যাম্প-১৯ এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...