ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৩/২০২৫ ১০:৪৯ এএম

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনে মারা যাওয়া হাতিটি অসুস্থ হয়ে নয়, গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন এ প্রতিবেদন দিয়েছেন।

কক্সবাজার বন বিভাগীয় কর্মকর্তা (দক্ষিণ) মোহাম্মদ নুরুল ইসলাম জানান, হাতিটি মারা যাওয়ার পর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। হাতিকে কে কীভাবে গুলি করেছে, তা খুঁজে বের করার জন্য উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। তারা মঙ্গলবার উখিয়ার ইনানী সংরক্ষিত বনে জাকিরের ঘোনায় একটি খামারবাড়ি থেকে দেশি একনলা বন্দুক উদ্ধার করেছে। পরে বন্দুকটি উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে, হাতিকে কে গুলি করেছে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার জুমছড়ি সংরক্ষিত বনে একটি বন্যহাতির মৃত্যু হয়। ওই সময় রক্তবমি করতে করতে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃত এ পুরুষ হাতিটার বয়স আনুমানিক ৩৫ বছর।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বনকর্মীরা তখন জানিয়েছিলেন, উখিয়ার ইনানী পাহাড়ি এলাকা থেকে একটি হাতি রক্তবমি করতে করতে জুমছড়িতে গিয়ে মারা যায়। দীর্ঘদিন ধরে হাতিটি অসুস্থ ছিল।

উল্লেখ্য, এর আগে গত ১২ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনে একটি হাতির মৃত্যু হয়। একইভাবে ১৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা সংরক্ষিত বনে ও ২০২৩ সালের ২৭ নভেম্বর দুটি হাতির মৃত্যু হয়।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...