ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১২/২০২৪ ১১:৫৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় একটি মাহফিলে যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে যেতে পারেননি ইসলামি বক্তা মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে উখিয়ায় যাওয়ার কথা ছিল আব্বাসীর। সকাল থেকে হেলিকপ্টারের পাইলট মতিউর বার বার চেষ্টা করেও ঘন কুয়াশার কারণে টাওয়ার থেকে অনুমতি না মেলায় তাকে নিয়ে বের হতে পারেননি। পরে মাহফিলে যেতে না পারায় আয়োজকদের কাছ থেকে নেওয়া চার লাখ টাকা ফেরত দেন আব্বাসী।

এ বিষয়ে মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, মাহফিলে যাওয়ার জন্য আমি সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। মাহফিল কমিটির পক্ষ থেকে একজন প্রতিনিধিও আসেন। হঠাৎ হেলিকপ্টারের চালক জানান আবহাওয়াজনিত কারণে হেলিকপ্টার চলাচল করতে পারছে না। তারপরও আমি পাইলটকে অনুরোধ জানাই। বারবার চেষ্টা করেও টাওয়ার থেকে অনুমতি মেলেনি। পরে সড়ক পথে যাওয়ার চেষ্টাও করেছি। কিন্তু সড়ক পথে যেথে সময় সংকুলন না হওয়ায় মাহফিল কমিটির পরামর্শক্রমে আজকের মাহফিলটি বাতিল করেছি।

তিনি আরও বলেন, মাহফিলে যেতে না পারার বিষয়টি মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশ্যে টেলি কনফারেন্সে বলার অনুরোধ করি। আমি মাহফিলের মাইকে টেলি কনফারেন্সে বলার আগেই হেলিকপ্টার বাবদ অগ্রিম দেওয়া ৩ লাখ টাকা এবং আমাকে নিতে আসা ব্যক্তিদের সঙ্গে থাকা ১ লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দেই। তারপর আমি আমার অপারগতা মাহফিলের মাইকে মাহফিলে আগত মানুষদের উদ্দেশ্যে বলেছি।

এ বিষয়ে জানতে মেঘনা এভিয়েশনের পাইলট মতিউর হক জানান, হুজুরকে (মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী) নিয়ে বেলা ১১টায় কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে কয়েকবার চেষ্টা করেও টাওয়ার থেকে অনুমতি মেলেনি। যার ফলে আর যাওয়া হয়নি।

মাহফিলের আয়োজক আজিজুল হক ওরফে শিশু ফকির বলেন, আজকে আমাদের মাহফিলে এনায়েত উল্লাহ আব্বাসী আসার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে তিনি আসতে পারেননি। তিনি অগ্রিম নেওয়া টাকা ফেরত দিয়েছেন।

পাঠকের মতামত

সেন্টমার্টিন যাত্রা ঘিরে সক্রিয় জালিয়াত চক্র

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ১২টি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ...

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...