ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৩/২০২৩ ১০:০৬ এএম

আবদুল্লাহ আল আজিজ:;
কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ডাম্পারের চাপায় প্রাণ গেলো মো: ইদ্রিস (৪৮) নামের এক পথচারীর।

শনিবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম সড়কের কোটবাজারের স্টেশনের তুতুরবিল রাস্তার মাথায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো: ইদ্রিস লোহাগাড়ার বড় হাতিয়া এলাকার বাগিচা পাড়া গ্রামের সুলতান আহমদের পুত্র। তিনি গ্লোব সফট ড্রিংকস লিমিটেড ও এএসটি বেভারেজ লিমিটেডের পণ্য রয়েল টাইগার এর উখিয়া এরিয়ার ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মো: ইদ্রিস রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উখিয়া গামী দ্রুতগতির একটি ডাম্পার গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...