উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ১১:০৭ এএম

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা এক নারী পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার করেছে।

রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নুর কলিমা ক্যাম্পের এফসিএন-২৭২৫৯৩ ব্লক ডির বশির আহমদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক সিরাজ আমীন।

জানা গেছে, ঐ রোহিঙ্গা নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে আশে পাশের লোকজন তাকে তার নিজ শেডের দরজা ভেঙ্গে উদ্ধার করে ক্যাম্পর পার্শ্ববর্তী জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার্ড করেন।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানার এসআই সুমন দে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...