উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ৭:৫১ এএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উখিয়া উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে উখিয়া সদরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

এসময় মিছিল পরবর্তী সমাবেশে অনতিবিলম্বে শেখ হাসিনা দেশেকে এনে ছাত্র-জনতার হত্যার দায়ে বিচার দাবী করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী বলেন, ক্ষমতার দাপটে উখিয়া-টেকনাফের মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছিলো। চিহ্নিত এসব কারবারিদের গ্রেফতার করার দাবী জানানো হয় সমাবেশ থেকে।

পুলিশ বাহিনীকে থানায় বসিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো বলে অভিযোগ করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
আহসান উল্লাহ মনিরের সঞ্চালনায় প্রবীন বিএনপি নেতা বাদশাহ মিয়া চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ রাজীব চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী, ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান, শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম হিরু সহ আরো অনেকে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...