উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/১০/২০২৫ ৫:০৬ পিএম

কক্সবাজারের উখিয়ার থাইংখালী বনবিট সংলগ্ন এলাকায় সরকারি বনভূমি জবরদখল করে ঝুপড়ি ঘর তৈরি করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কাছে ভাড়ায় দিচ্ছে একটি প্রভাবশালী মহল। স্থানীয় সূত্রে জানা গেছে, বন বিভাগের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে এই অবৈধ দখল ও ভাড়াবাণিজ্য চলছে দীর্ঘদিন ধরে।

সরেজমিনে দেখা যায়, বনভূমির বিশাল অংশে টিন ও বাঁশের তৈরি ঘর উঠেছে। এসব ঘরে বসবাস করছে রোহিঙ্গা জনগোষ্ঠীর বেশ কিছু পরিবার। প্রতি ঘরের জন্য মাসিক ভাড়া আদায় করা হচ্ছে ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।

স্থানীয় সচেতন মহল বলছে, বনভূমি দখল ও রোহিঙ্গাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়ায় এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer