
উখিয়া প্রতিনিধি।
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের করইবনিয়া কবরস্থান সংলগ্ন প্রভাবশালীরা দলীয় পরিচয়ে বনভুমি দখল করে গৃহ নির্মাণে অভিযোগ উঠেছে।
জানা যায়, করইবনিয়া ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম আজিজুর রহমান গং ও মরহুম মীর আহমেদ গং এর পূর্বেকার দখলীয় জুম চাষের পাহাড়ে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয় প্রভাবশালীরা বাগান করার নামে এটিএম রশিদ ও হানিফ ছিদ্দিকী এবং ফজলুল করিমের নেতৃত্বে পাহাড় জবর দখল করে নতুন নতুন গৃহ নির্মাণ শুরু করে।
ভুক্তভোগী অভিযোগ করে জানায় করইবনিয়া কবরস্থান সংলগ্ন বাগানের পাহাড়টা ৪০/৪৫ বছর ধরে মরহুম আজিজুর রহমান ও মীর আহমদ এবং চেহের আলীর ঝুম চাষ ও ঘরবাড়ি ছিল ছিল।
কিন্তু ২০০৯ সালে হঠাৎ দলীয় নাম ভাঙ্গিয়ে গায়ের জোরে আমাদের দখলীয় পাহাড় গুলো সামাজিক বনায়নের নামে দখল করেন।
তখন আমরা বাধা দিলে তারা বলে ঠিক আছে বাগান কেটে তোমাদের জায়গা তোমাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু এখন জায়গার দাম বাড়ায় বাগান কাটার পর ও
জায়গা ছেড়ে না দিয়ে অন্যত্র বিক্রি করে নতুন নতুন ঘর বাড়ি তৈরি করছে।ফলে একদিকে যেমন সরকার মালিকানাধীন পাহাড় বেচা বিক্রির হিড়িক পড়েছে অন্যদিকে অসহায়, পূর্বদখলদারেরা হারাচ্ছে তাদের ভিটেমাটি।
ভুক্তভোগীরা, ইউএনও, উখিয়া থানা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সুদৃষ্টি কামনা করেন।
রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আব্দুর রহিম এর সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বাগানের পাহাড়ে নতুন কিছু ঘরবাড়ি হচ্ছে বলে খবর পেয়েছি। ইতিপূর্বে পাহাড়ে তাদের কোনো ঘরবাড়ি ও দখল ছিল না।
এ ব্যাপারে উখিয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, উক্ত বনভূমিতে সরকারি ভাবে বনায়ন সৃজন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তালিকা প্রেরণ করা হয়েছে। অনুমোদন হয়ে আসলে শ্রীঘ্রই তা বাস্তবায়ন করা হবে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত