ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ১১:১৩ পিএম

উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে আনোয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
​নিহত আনোয়ারা বেগম উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়ার আব্দু মজিদের মেয়ে।

অভিযুক্ত স্বামী মোঃ জলিল (৩৫) জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া বাদামতলী এলাকার লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ২টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর নিদানিয়া এলাকায় বাজার করার টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী মোঃ জলিল উত্তেজিত হয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে লক্ষ্য করে সজোরে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

​পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারপাড়া বাজারের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেল আনুমানিক ৪টা ২৭ মিনিটের দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

ইনানী পুলিশ ফাঁড়ির এসআই দিদার জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer