উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ৬:৩২ এএম

কক্সবাজারের উখিয়ায় মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজিকালে একজন চাঁদাবাজকে আটক করেছে শাহ্‌পুরী হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল অনুমানিক সাড়ে ৪টায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বালুখালি পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন উখিয়ার পালংখালীর বালুখালী এলাকার মোহাম্মদ রুবেল(২৮)।

শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান,কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কক্সবাজারগামী বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে শাহ্‌পুরী হাইওয়ে থানার এসআই সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে আটক করেছে। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির ৮৩০ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও নিশ্চিত করেছেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু

কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ...

রামুতে তরুনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা

রামুর ফতেখাঁরকুলের পশ্চিম মেরংলোয়া এলাকার মুফিজুর রহমান বাবু (২০) নামে এক তরুনকে চট্টগ্রামে হত্যার অভিযোগ ...

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...