প্রকাশিত: ০১/১১/২০২১ ৯:৩২ এএম , আপডেট: ০১/১১/২০২১ ১০:১৩ এএম
Single Page Top

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) পুলিশের জন্য জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএইচসিআর থেকে ৩টি নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে।

ক্যাম্পোগুলো হল— লম্বাশিয়া পুলিশ ক্যাম্প, নৌকার মাঠ পুলিশ ক্যাম্প ও অক্সফাম ক্যাম্প ৪ পুলিশ ক্যাম্প।

রোববার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক।

তিনি জানান, ইউএনএইচসিআর সঙ্গে আলোচনা ক্রমে ৩টি নতুন ক্যাম্প স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরমধ্যে লম্বাশিয়া ও নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

এসপি নাইমুল আরও জানান, ওই ক্যাম্পগুলোর নির্মাণ কাজ শেষ হলে ১৪ এপিবিএন পুলিশের ফোর্সের আবাসন সমস্যার সমাধান হবে। এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধানের সঙ্গে আলোচনা এবং চুক্তি হয়। এ ব্যাপারে ১৪ এপিবিএন এর পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এবং ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধান মিস ইটা সুকিকে ধন্যবাদ জানানো হয়।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer