ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ৩:১৬ পিএম

মিয়ানমার পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ১হাজার ১শ লিটার অকটেন জব্দ করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

গত ২৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলার সোনারপাড়া বাজারের একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

এরপরের দিন ২৬ মার্চ দুপুরে সোনারপাড়া বাজারের পশ্চিম পাশে আরও একটি দোকান থেকে ১হাজার ৮০ লিটার অকটেন জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ ও উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন অভিযানে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২৬ মার্চ সকাল থেকে গোপন সংবাদ পেয়ে সোনারপাড়া বাজারের পশ্চিম পাশের একটি দোকান ঘিরে অবস্থান নেয় ইনানী পুলিশ ফাড়ির একটি টিম। পরে তথ্য সংগ্রহ করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদের উপস্থিতিতে তালা খুললে দেখা যায় ২৭ ব্যারেল অকটেন মিয়ানমার পাচারের জন্য মজুদ করে রাখা হয়েছে।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান,” জব্দকৃত অকটেন ২৭টি ব্যারেলে মজুদ ছিলো। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে বলে জানান তিনি।.

সুত্র: কক্সবাজারজার্নাল

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...