ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ১০:১৫ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় এনজিও শিক্ষকরা আন্দোলন করছেন চার দফা দাবীতে। রবিবার(১৫ সেপ্টেম্বর) কক্সবাজার শহরেও ছিলো তাদের কর্মসূচি।
অবস্থান কর্মসূচি চলাকালীন অংশ নেওয়া কতিপয় আন্দোলনকারীর হেনস্তার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী, কেড়ে নেওয়া হয়েছে ফোন।
হামলার শিকার সাংবাদিকরা হলেন ইমরান আল মাহমুদ ও এন এ সাগর। সংবাদের কাভারের সময় আচমকা ইমরানকে তেড়ে এসে ফোন ছিনিয়ে নেন জনৈক ইসমাইল।

“আমাকে চিনস? আমি উখিয়ার বড় নেতা! তোদের ইনফর্ম কে করছে, এখানে কেনো আসছি?”এভাবে মন্তব্য করে ইসমাইল তাকে হেনস্তা করতে থাকেন বলে জানান ভুক্তভোগী ইমরান।

এ সময় ইমরানের সাথে থাকা সহকর্মী সাগর ঘটনার প্রতিবাদ করলে তার উপরও ক্ষিপ্ত হয় ইসমাইল, সায়খুল হাদিস সহ তাদের অন্য সহযোগীরা।

Check This Out

বাংলাদেশের নং 1 প্লাটফর্ম
Great Winnings

এটা আপনার সীমাহীন আনন্দ এবং বিরাট জ্যাকপটের টিকিট
Great Winnings
পরে মোবাইল ফেরত পেলেও এমন আচরণ হতাশ করেছে ইমরানকে। তিনি বলেন, ” এটাতো অনাধিকার চর্চা, আমরা সংবাদ প্রচার করে তাদের সহযোগিতা করছি অথচ আমাদের উপর হামলা হলো। ”

এ ব্যাপারে জানতে চেয়ে উখিয়ার রাজাপালং এর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সুলতানের পুত্র ইসমাইলের মুঠোফোনে যোগাযোগ করেও তার মন্তব্য মেলেনি।

একসময় আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলা ইসমাইল বিএনপি দলীয়দের সাথে সখ্যতা তৈরি করে বর্তমানে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এঘটনায় ইসমাইলকে ক্ষমা চাইতে হবে মর্মে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার এবং উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer