প্রকাশিত: ২০/০৫/২০২২ ৭:৩৮ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার বিভিন্ন হাট-বাজারে নিম্নমানের ও ভেজাল হাঁস মুরগি এবং গবাদি পশুর খাদ্য বিক্রি করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এত করে খামারি মালিক ও পোল্ট্রি ফার্ম উদ্যোক্তারা প্রতারিত হয়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এদিকে লাইসেন্স বিহীন এবং অবৈধ উপায়ে গুণগত মান নির্ণয় না করে দীর্ঘদিন ধরে উখিয়া বিভিন্ন পশু খাদ্যের দোকানে নিম্নমানের খাদ্য সামগ্রী বিক্রি ও খামারিদের নিকট থেকে খাদ্যের অতিরিক্ত দাম আদায়ের এমন অভিযোগে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযানে নামেন ভ্রাম্যমান আদালত। নিরাপদ প্রানিজ খাদ্য নিশ্চিতকরনে মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী উখিয়া উপজেলায় বিভিন্ন পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কোটবাজার সুমাইয়া স্টোরকে ৫ হাজার টাকা, বেলাল স্টোরকে ১০হাজার টাকা, খদিজা পোল্ট্রি ফিডকে ৩হাজার টাকা, মরিচ্যা পারভেজ এন্ড ব্রাদার্স ৭হাজার, মায়েরদোয়া পোল্ট্রি ফিডকে ৫হাজার টাকা এবং জান্নাত পোল্ট্রি ফিডকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মো: তাজউদ্দিন। এ সময় উখিয়া প্রাণিসম্পদ কর্মকর্তা (এলডিডিপি) ডা: প্রবীর দেব, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আবুল কাশেম, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম।
এ প্রসঙ্গে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মো: তাজউদ্দিন বলেন, উপজেলার কোটবাজার ও মরিচ্যা বাজারের ৬টি পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্য বিক্রেতার লাইসেন্স না থাকায় মোট ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...