নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫/১০/২০২৬ ৮:০১ পিএম

কক্সবাজারের উখিয়ায় নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজতে বাছাই কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ক্রিকেটারদের এ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এ উদ্যোগকে ঘিরে স্থানীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে উখিয়ার পাতাবাড়ী মাঠে ক্রিকেটার বাছাইয়ের প্রাক্‌-কার্যক্রম শুরু হবে। উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদমান জামী চৌধুরী উপজেলার আগ্রহী ক্রিকেটারদের নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হয়ে নিজেদের প্রতিভা ও যোগ্যতা প্রমাণের আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, উখিয়ার অনেক তরুণের মধ্যে ক্রিকেটের প্রতিভা রয়েছে। যথাযথ সুযোগ ও পরিচর্যা পেলে তাদের মধ্য থেকেও ভালো মানের ক্রিকেটার উঠে আসতে পারে। বিসিবির এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রতিভা চিহ্নিত করার পাশাপাশি স্থানীয় ক্রিকেটের বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...