এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ০২/১২/২০২৪ ১০:৫৮ এএম

কক্সবাজারের উখিয়ায় আসছেন দেশ বরেণ্য আলেম, বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামি বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসী।

প্রতিবছরের ন্যায় আগামী ১১ ও ১২ ডিসেম্বর(বুধবার ও বৃহস্পতিবার) উখিয়ার টাইপালং আজিজুল হক প্রকাশ শিশু ফকিরের বাড়ির পাশে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন ড. এনায়েত উল্লাহ আব্বাসী। তিনি আলোচনা পেশ করবেন ১২ ডিসেম্বর যোহরের পর। বিষয়টি নিশ্চিত করেছেন মাহফিলের অন্যতম আয়োজক আজিজুল হক(শিশু ফকির)।

মাহফিলে সভাপতিত্ব করবেন, রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, মাওলানা খাইরুল বশর ও টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিম।

প্রথম দিনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, কাতারের জামীয়া ইসলামিয়া আরবীয়া মাদ্রাসার মুহতামিম ক্বারী মুহাম্মদ উল্লাহ বিন হাফিজ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, রাজাপালং এম.ইউ ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক ও রাজাপালং এম.ইউ ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল।

মাহফিলের আয়োজক আজিজুল হক(শিশু ফকির) বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরেও আমি মরহুম ফজলুল করিমের ইছালে সওয়াব উপলক্ষে দুইদিন ব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন করতেছি যাচ্ছি। এবারে প্রধান বক্তা হিসেবে ড. এনায়েত উল্লাহ আব্বাসী হুজুরকে দাওয়াত করেছি।
এছাড়া আগামী ১১ ও ১২ ডিসেম্বর সবাইকে কোরআনের তাফসীর শুনার আহবান জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...