মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ০৮/১১/২০২৬ ৫:৫১ পিএম , আপডেট: ০৮/১১/২০২৬ ৫:৫৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় চিহ্নিত বালু উত্তোলনকারী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত সাবেক ইউপি সদস্য জয়নাল মেম্বারকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৮ নভেম্বর) গভীর রাতে দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর তাজিমারখোলা খাল থেকে মেশিনটি জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাজনিয়ারখোলা খাল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে নির্বিচারে বালু উত্তোলন করে আসছিল জয়নাল মেম্বার চক্র। উত্তোলিত এসব বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। এতে খালের স্বাভাবিক প্রবাহ ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিনটি জব্দ করা হলেও জয়নাল মেম্বারের বিরুদ্ধে মামলা না করার রাজনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷

বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন তাজিমারখোলা খালে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করেন বন বিভাগের সদস্যরা। পরে জব্দকৃত মেশিনটি থাইংখালী বিট অফিসের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, জয়নাল মেম্বারের এমন অবৈধভাবে বালু উত্তোলনের ফলে খালের স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে বন বিভাগের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি প্রয়োজন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, বনকর্মী আবদুল কাইয়ুম, ইলিয়াস, আলী আহমেদ, ইসমাইলসহ বিটের অন্যান্য কর্মচারীরা অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, তাজিমারখোলা খালে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বন বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বন ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। এসময় পালিয়ে যাওয়াদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই মাহবুবুর রহমান (৬৪) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী নিহত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম দেখতে কক্সবাজার আসছেন ব্রিটিশ ডাচেস

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসবেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস ...

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ফের যৌথবাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার ...

শীত মৌসুমে মানবপাচারের তৎপরতা বৃদ্ধি, টেকনাফের পাহাড়ে অস্ত্রধারীদের আস্তানা

শীত মৌসুম আসতেই কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন ...