উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১০:৪৬ এএম

উখিয়া বন বিভাগ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করেছে।

গতকাল শনিবার বিকেলে রাজা পালং ইউনিয়নের হরিণমারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম অভিযানের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি নিকট হতে কোন প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে বালুখেকোরা হরিণমার এলাকা থেকে ড্রেজার মেশিন বসিয়ে যত্রতত্রভাবে বালু উত্তোলন করে আসছিল।
খবর পেয়ে বিট কর্মকর্তা ইমদাদুল হাসান ও বিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে সিপিজি সদস্যরা অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান বিগত ৩০ মার্চ দিবাগত রাতে বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান কে মাটি ভর্তি গাড়ি চাপা দিয়ে যে স্থানে হত্যা করেছিল ঠিক ওই জায়গার পাশেই বালু খেকো সিন্ডিকেট অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল।
বন বিভাগ সূত্র জানা গেছে, অভিযানকালে বালু উত্তোলন ও বিক্রির ইজারার বৈধ কোন কাগজ দেখাতে পারেনি। জব্দকৃত ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জাম বনবিভাগ কার্যালয় হেফাজতে রাখা হয়েছে। কারা অবৈধভাবে বালু উত্তোলন কাজে জড়িত তাদের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer