ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৪/২০২৩ ৭:২৮ পিএম

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পবিত্র মাহে রমজানের কারণে কোথাও নেই পর্যটকের আনাগোনা। তবে ঈদের টানা ছুটিতে প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণে আসার অপেক্ষায় হোটেল ব্যবসায়ীরা। তাই ঈদে পর্যটকদের জন্য হোটেল কক্ষের ভাড়া ৩০ থেকে ৪০ শতাংশ ছাড়ের কথা জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। এছাড়া, ইতোমধ্যে পর্যটক বরণের সব প্রস্তুতিও শেষ করেছেন তারা।

কক্সবাজার শহরে ৫ শতাধিক আবাসিক হোটেল রয়েছে। হোটেলগুলোতে রঙ লাগানো, ধুঁয়ে-মুছে পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। ঈদের ছুটি ৫ দিন হলেও টানা ৭ দিন কক্সবাজারে পর্যটকরা ভ্রমণে আসবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, আমরা ফেডারেশন ভুক্ত আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউসে ৩০-৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে অনেক পর্যটক যোগাযোগ শুরু করেছেন। এবার প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণে আসবেন।

তিনি আরও বলেন, ‘ঈদের টানা ৭ দিনের ছুটিতে সাড়ে ১২ কোটি টাকার বেশি ব্যবসা হবে বলে আশা করছি। কেউ যদি ছাড় না দেন পর্যটকরা যেন আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি ছাড়ের ব্যবস্থা করে দেবো।’

আবাসিক হোটেল সী-গালের সহকারী ব্যবস্থাপক নুর মোহাম্মদ রাব্বী জানান, অন্যান্য আবাসিক প্রতিষ্ঠানের মতো ঈদে পর্যটক বরণের সব প্রস্তুতি শেষ করেছেন তারা। খুব বেশি পর্যটন না আসলেও আশানুরূপ পর্যটক ভ্রমণে আসবেন এমনটাই আশা করছেন। এর জন্য আলাদা আলাদ বিশেষ প্যাকেজও রয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম জানান, ঈদের ছুটিতে আবারও পর্যটকে ভরে উঠবে কক্সবাজার। পর্যটকদের নিরাপত্তা জোরদারের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সমুদ্র সৈকত ছাড়াও অন্যান্য পর্যটন স্পটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সৈকতের প্রবেশ পথে তল্লাশি চৌকি স্থাপন, সৈকতে পোশাক ছাড়াও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। সৈকতে বিশুদ্ধ পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য দল গঠন করা হয়েছে। রাইজিং বিডি

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...