প্রকাশিত: ২৩/০৬/২০১৭ ৮:৩২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫২ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের পূর্ব চাদগাঁও গ্রামে ঈদের কেনা-কাটার টাকা না পেয়ে সঞ্চিতা আক্তার নামে কলেজ পড়ূয়া ছাত্রী অভিমান করে আত্মহত্যা করেছে।

আজ ২২ জুন বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

নালিতাবাড়ী থানা উপ-পরিদর্শক শাহ আলম জানান, চাদগাঁও গ্রামের জনৈক গোলাম মোস্তফার মেয়ে সঞ্চিতা আক্তার (১৮) ঈদের কেনা-কাটা করার জন্য তার বাবার কাছে ২ হাজার টাকা চায়। ওই টাকা না পেয়ে সকাল ১১ টার দিকে সঞ্চিতা তার ঘুমানোর কথা বলে ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ পর কোন সাড়া না পেয়ে মা ঘরের দরজা ভেঙ্গে ভেতরের গিয়ে দেখেন সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

সঞ্চিতা এবার শেরপুর মর্ডান পাবলিক মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer