প্রকাশিত: ১৩/০৫/২০১৭ ১০:৪১ পিএম

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::
চৌফলদন্ডী থেকে ৬ লিটার বাংলা মদসহ আটক হয়েছে রাখাইন নারী। অন্যদিকে ঈদগাঁও থেকে আটক হয়েছে সাজাপ্রাপ্ত আসামী। ১৩ মে পৃথক সময়ে এ ঘটনা দুটি ঘটে। চৌফলদন্ডী থেকে স্থানীয় মহিলা মেম্বার কর্তৃক এক রাখাইন নারী মদ বিক্রেতাকে পুলিশে সোপর্দ করা হয়। ধৃত মেছাউ রাখাইন (৩০) ইউনিয়নের দক্ষিণ পাড়ার জেছিমো রাখাইনের স্ত্রী। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে সে জানায়, খুরুশকুলে অনুষ্ঠিতব্য এক মেলা উপলক্ষ্যে তার বাড়ীতে উক্ত চোলাই মদ তৈরি করা হচ্ছিল। স্থানীয়রা জানায়, সে পেশাদার মদ ব্যবসায়ী। তার বাড়ীতে প্রতিনিয়ত বহিরাগত মদ্যপদের আড্ডা জমে। অন্যদিকে ঈদগাঁও ভাদিতলা থেকে পুলিশ মাদক আইনে দায়েরকৃত মামলায় দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল হক প্রকাশ নুম মিয়াকে আটক করে। শনিবার রাতে তাকে দরগাহ পাড়া থেকে আটক করা হয়। আটক ব্যক্তি উক্ত এলাকার মৃত ছুরত আলমের পুত্র। তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান তাকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...

রঙ্গিখালী মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে ক্ষোভ, বন্ধে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা

শামসুল আলম শারেক,টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে ফুটবল ...

বিশ্ববিদ্যালয়ে পডুয়া শিক্ষার্থীদের চোখে আগামীর জন্মভূমিরোহিঙ্গা-মাদক নয়, উন্নয়নেই তরুণদের নতুন প্রতিজ্ঞা

রহমত উল্লাহ:: সমুদ্র, পাহাড় আর নদীঘেরা উখিয়া-টেকনাফ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব প্রান্তের মনোরম অঞ্চল। কিন্তু এই সীমান্ত ...

কক্সবাজারে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চান কক্সবাজারের নবাগত পুলিশ সুপার এ.এন.এম. ...