প্রকাশিত: ১৯/১২/২০১৮ ৫:১১ পিএম
আবদুর রহমান বদি


ডেস্ক রিপোর্ট- যারা ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত তারা নৌকা ভোট দেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তাছাড়াও কোনো চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ভোটকেন্দ্রে গেলে তাদের প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

বুধবার (১৯ ডিসেম্বর) কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহিন আকতারের প্রচারণায় টেকনাফের হ্নীলার রঙ্গিখালীতে পথসভায় বক্তব্যকালে এমপি বদি এসব কথা বলেন।

চলতি বছরের মার্চ মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজিবি, র‍্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ইয়াবা ব্যবসায়ীদের যে হালনাগাদ তালিকা তৈরি করা হয় সেখানে অবশ্য বাদ যায় বদির নাম। সবশেষ প্রশাসনিক সেই তালিকা থেকে এমপি বদির নাম বাদ পড়লেও বাদ যায়নি তার স্বজনরা। এমপি বদির ভাই, ভাগ্নে ও পরিবারের একাধিক সদস্যসহ বদির আস্থাভাজন হিসেবে পরিচিত অনেকের নাম আছে শীর্ষ ৬০ গডফাদারের তালিকায়।

এক দশক ধরে বদির বিরুদ্ধে ইয়াবা-কানেকশনের অভিযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বদলে স্ত্রী শাহিন আকতারকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়া হয়।

স্ত্রীর প্রচারণায় বদি বলেন, উখিয়া-টেকনাফের অনেক বদনাম রয়েছে। এখান থেকে অনেক ব্যক্তি সারা বাংলাদেশে ইয়াবা বিক্রি করে। ইয়াবার কলঙ্ক থেকে টেকনাফের নাম মুছে ফেলতে হবে।

টেকনাফ থেকে ইয়াবা সরবরাহ বন্ধ করতে হবে। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে শাস্তি পেতেই হবে। তাদের কোনো রকম রেহাই দেয়া হবে না। বদি আরো বলেন, যারা ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসায়ীর পৃষ্ঠপোষক তাদের ভোট কেন্দ্রেও প্রতিহত করতে হবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer