প্রকাশিত: ১৭/১১/২০২১ ৩:২৫ পিএম

রাজশাহীর চারঘাট উপজেলায় ৪০০ ইয়াবা বড়ি নিয়ে যাওয়ার পথে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ইউসুফপুর বিওপি ক্যাম্পের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম পাঞ্জাব আলী (৩৬)। তাঁর গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর বিলকেদার গ্রামে। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত। প্রায় দুই বছর আগে তিনি চারঘাট থানায় ছিলেন। সেই সুবাদে তাঁর পরিবার এখনো চারঘাটেই আছে।

চারঘাট থানার ইউসুফপুর বিওপি কমান্ডার জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় পুলিশ সদস্য পাঞ্জাব আলী সাদাপোশাকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ইউসুফপুর বিওপি ক্যাম্পের পাশে তাঁকে থামানো হয়। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগ থেকে ৪০০টি ইয়াবা বাড়ি জব্দ করা হয়। তাঁকে আটক করে রাতেই চারঘাট থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় বিজিবির নায়েক শফিকুল ইসলাম বাদী হয়ে পাঞ্জাব আলীর নামে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। প্রথম আলো

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer