প্রকাশিত: ২৯/১১/২০১৯ ৬:০৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে চার পুলিশ সদস্যসহ দুই সোর্স গণধোলাইয়ের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার রাতে সখীপুর উপজেলার হতৈয়া রাজাবাড়ির গাবিলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- মির্জাপুরের বাশতৈল ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও সোর্স হাসান। তাদের পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সখিপুর থানার ওসি আমির হোসেন।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের এসপি সঞ্জিত কুমার রায় জানান, ব্যক্তিগত স্বার্থের জন্য আটকরা সেখানে যান। এ ব্যাপারে সখিপুর থানার এসআই আয়নুল হক ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন। তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।সখিপুর থানার ওসি আমির হোসেন জানান, এএসআই রিয়াজের নেতৃত্বে তারা গাবিলার বাজারে গিয়ে হতিয়া রাজাবাড়ির ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তাদের আটক করে রাজাবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তাদের গণধোলাই দিয়ে এক কক্ষে আটকে রাখে। খবর পেয়ে সখিপুর ও মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও তাদের উদ্ধার করে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer