প্রকাশিত: ১৪/১০/২০১৯ ২:৫২ পিএম

ঠাকুরগাঁও সদর থানার মোশারফ হোসেন নামে পুলিশের এক কনস্টেবলকে ইয়াবা ট্যাবলেট ক্রয়ের সময় গণপিটুনি দিয়েছে জনতা। পরে মোশারফ হোসেনকে পুলিশের কাছেই সোপর্দ করা হয়।

রবিবার রাত ১১ টায় ঠাকুরগাঁও সত্যপীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল মোশারফকে ক্লোজ করে পুলিশ লাইনে দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল মোশারফ রাত ১০ টায় শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এক ব্যক্তির কাছে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতে গেলে বাকবিতণ্ড তৈরি হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টা জানতে পারলে ওই পুলিশ সদস্যকে ধরে ফেলে। পুলিশ সদস্য তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা ধরে বেধড়ক মারপিট করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জীবন জানায়, পুলিশ সদস্য মোশারফ প্রতিনিয়ত নেশাগ্রস্ত হয়ে সত্যপীর ব্রিজ এলাকায় চাঁদাবাজিসহ সাধারণ মানুষকে হয়রানি করে। অনেক সময় ইয়াবা ট্যাবলেট পকেটে ঢুকিয়ে দিয়ে মানুষের কাছে মোটা অংকের টাকা
হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য মোশারফের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। মাদকের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...