প্রকাশিত: ২৭/০১/২০১৯ ৭:৫৮ এএম

নিউজ ডেস্ক :

ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ নই, চলমান মাদক বিরোধী অভিযানে শাস্তির দাবি জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়। তিনি কয়েক বছর ধরে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন।

ইশতিয়াক গেল বছর মাদক ব্যবসার সাথে সম্পৃক্তার অভিযোগ এনে উখিয়া-টেকনাফের বহুল আলোচিত সমালোচিত তৎকালিন সাংসদ আব্দুর রহমান বদিকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যাপক সাড়া ফেলে কক্সবাজারসহ সারাদেশে। মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ না করিয়ে, চলমান মাদক বিরোধী অভিযানের মাধ্যমে শাস্তির দাবি করে ইশতিয়াক নিজের ফেইজবুকে একটি স্ট্যাট্যাস পোস্ট করেছেন। পাঠকদের জন্য ছাত্রলীগ সভাপতির এই স্ট্যাট্যাস হুবহু তুলে ধরা হলো-

প্রসঙ্গ – ইয়াবা কারবারীদের আত্মসমর্পণ !!

নির্বাচনের আগে মহেশখালী থেকে বেশকিছু সংখ্যক জলদস্যুর আত্মসমর্পণের যে প্রক্রিয়া প্রশাসন করেছিলো তা সত্যিই প্রশংসনীয় ছিল। কিন্তু এখন ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের যে প্রক্রিয়া করা হয়েছে তা নিয়ে আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। এ ব্যাপারে হতাশ হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

প্রথমত, ইয়াবা গত দুই দশক ধরে যে সর্বনাশ এই রাষ্ট্রের করেছে সেই সর্বনাশের পৃষ্ঠপোষকদের আত্মসমর্পণের মাধ্যমে ক্ষমা করে দেওয়ার প্রক্রিয়াটা আমার দৃষ্টিতে অস্বাভাবিক রকমের বিশ্রী লাগছে।

দ্বিতীয়ত, ইয়াবা ব্যবসা করে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করার পর আত্মসমর্পণ করার মাধ্যমে কি ইয়াবা ব্যবসায়ীরা কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে না?

তৃতীয়ত, কোন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করার মানে কিন্তু এই না যে তার নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া। বিকল্প বা পার্শ্ব প্রক্রিয়া নিশ্চিত করে ব্যবসায়ীরা বিশেষ উদ্দেশ্যে আত্মসমর্পণ করছে। এ ব্যাপারে পদক্ষেপ কি?

চতুর্থত, ক্রসফায়ার থেকে বাঁচতে বা নিশ্চিত শাস্তির থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্য ছাড়া কি কোন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করছে? যারা আত্মসমর্পণ করছে তারা প্রত্যেকেই আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে ছিলো, আত্মসমর্পণ ছাড়াও তাদের শাস্তি নিশ্চিত খুব ভাল ভাবেই করা যায়।

আর যারা আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে নাই, তারা তো আত্মসমর্পণ করছে না।!! আরও কয়েকটা বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে, যা এই মুহুর্তে নাম বলতে চাচ্ছি না, হয়তো পরে বলবো। তবে একটা কথা বলবো, প্লিজ ভেবে দেখুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আত্মসমর্পণ এর এই প্রক্রিয়ার মাধ্যমে ইয়াবা ব্যবসায়ীদের নিরাপদে সুরক্ষার ব্যবস্থা করে দেয়া হচ্ছে কিনা! সব ব্যাপারে আপোষ করা উচিৎ না, কিছু কিছু ব্যাপার শক্তভাবে মোকাবেলা করা উচিৎ।

সূত্র নিউজ কক্সবাজার

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer