প্রকাশিত: ২৩/০৮/২০২১ ১০:৩৮ এএম

ডেস্ক রির্পোট::
উখিয়া উপজেলার বালুখালী থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ নুর(৩৩) নামের এক মাদক কারবারি কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার মালিকানায় সম্পৃক্ততায় দুই ইউপি সদস্যসহ ৪ জনকে আসামী করা হয়েছে।

২১ আগষ্ট ভোর ৬ টার দিকে পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ছৈয়দ নুরের বাড়ির উঠানে লুকায়িত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বাড়ি থেকে নুর আহমদের ছেলে ছৈয়দ নুর কে আটক করে।

এসময় উদ্ধার করা এসব ইয়াবার মালিকানা সম্পৃক্ত আরো ৪ জনকে আসামী করা হয়।

এরা হলো উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আলোচিত ইয়াবাকারী আবদুল মজিদের ছেলে, ইয়াবাসহ বহু মামলার আসামী জাহাঙ্গীর আলম(২৮), তার সহোদর বড় ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি, ডজন মামলার আসামী পালংখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য বকতার আহমদ(৩৫), বালুখালী বাজার পাড়ার বাসিন্দা মৃত নজির আহমদ চৌধুরীর ছেলে ও পালংখালী ইউনিয়নের ১ নং ওর্য়াডের সদস্য নুরুল আবছার চৌধুরী ও পালংখালীর আন্জুমান পাড়ার মৃত কলিম উল্লাহর ছেলে আবুল খায়ের(৩৫)।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সাব ইন্সপেক্টর মোস্তফা মুকুল বলেন, এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উখিয়া থানার মামলা নং-৭২/২১, তারিখ ২২/০৮/২০২১ইংরেজী।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন,উখিয়া থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত আসামী কে কোর্টে প্রেরণ করা হয়েছে।পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer