প্রকাশিত: ১৭/০৮/২০১৭ ৮:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০১ পিএম

নিউজ ডেস্ক::
রাজশাহী নগরীতে ইয়াবাসহ এক বিজিবি সদস্য ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকালে নগরীর গুঁড়িপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ।

গ্রেপ্তাররা হলেন গোলজার হোসেন (৩৮) ও তার স্ত্রীর রাকিবা খাতুন (২৫)।

দিনাজপুরের মেহেরপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে গোলজার বিজিবির রাজশাহী সেক্টরে কর্মরত। তিনি গুঁড়িপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করেন।

এ সময় তাদের কাছ থেকে ৭০টি ইয়াবা পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান ওসি হাফিজ।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “গোপন খবরে বুধবার সকালে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় গোলজারের স্ত্রী রাকিবা খাতুনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে শোয়ার ঘর থেকে ৭০টি ইয়াবা উদ্ধার ও গোলজারকে গ্রেপ্তার করা হয়।”

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer