প্রকাশিত: ১৭/০৪/২০১৯ ১২:২৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বু্ধবার (১৭ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান।

আটক দুইজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার আজিজুর রহমানের ছেলে মো. তানভীর হোসেন (২৮) ও তার বোন রওশন আরা (৩২)।

মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে রাজশাহী যাচ্ছিলেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer