প্রকাশিত: ১০/০৮/২০১৭ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৬ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
বন্ধুকে আটকে রেখে টাকা আদায় ও মোটর সাইকেল ছিনতাই করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কামরুল হাসান (২৮) ও সালাউদ্দিন (৩০)। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানিয়েছেন, জাফর সাদেক নামে এক যুবককে সুজাউদ্দিন কবির নামে তার এক বন্ধু গত রোববার রাতে ইয়াবা খাওয়ানোর জন্য বালুছড়া এলাকায় কামরুলের বাসায় নিয়ে যায়। সেখানে জাফরকে আটকে মারধর করে টাকা আদায় করে এবং তার ব্যবহৃত মোটর সাইকেল রেখে দিয়ে তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে পরদিন বিকালে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাবার পর বায়েজিদ বোস্তামী থানায় একটি অভিযোগ দায়ের করেন জাফর। ওসি আরো জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারী আমান বাজারে সালাউদ্দিন নামে এক যুবকের বাসা থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।

মহসিন অভিযোগকারীর বরাত দিয়ে বলেন, জাফরকে আটকে রাখার সময় পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় হত্যার চেষ্টা করলে জাফরের আরেক বন্ধুর মাধ্যমে বিকাশে ১৪ হাজার টাকা পরিশোধ করা হয়। অপহরণকারীরা আরো টাকা দাবি করলে আরেক বন্ধুকে দুই লাখ টাকা নিয়ে অক্সিজেন মোড়ে আসতে বলেন জাফর। সেখানে সুজাউদ্দিন টাকার জন্য গিয়ে পুলিশ দেখে বাসায় ফিরে আসেন এবং ১০০ টাকার তিনটি খালি স্ট্যাম্পে জাফরের স্বাক্ষর নেন। পরে তার মোটর সাইকেল রেখে দিয়ে গত সোমবার বিকালে চোখ বেঁধে বোরকা পড়িয়ে আমান বাজার এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জাফরকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, জাফর সাদেক ওমানে ফার্নিচার ব্যবসা করতেন। সুজাউদ্দীন আইনজীবী বলে জাফর জানিয়েছে। গতকাল ভোরে বালুছড়া টাইগার রোড এলাকা থেকে কামরুলকে এবং আমান বাজার এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিনের বাসায় মোটরসাইকেলটি পাওয়ার কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সুজাউদ্দিনকেও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
আজাদী

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer