প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ৩:৩৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩০ পিএম

টেকনাফ প্রতিনিধি ::
ইসলামী ব্যাংক টেকনাফ উপজেলা শাখার আয়োজনে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টেকনাফ শাখার আয়োজনে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টেকনাফ শাখার ব্যবস্থাপক মো. নেজামুল হকের সভাপতিত্বে ম্যানেজার অপারেশন মুফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টেকনাফ বাস ষ্টেশন বণিক সমবায় সমিতির সভাপতি কাউন্সিলর একরামুল হক।

সভায় বক্তারা বলেন, তাকওয়া না থাকায় আমাদের সমাজে নানাবিধ সামাজিক বিশৃংঙ্খলা ও অসমাজিক কার্যকলাপ সৃষ্টি হচ্ছে। যদি তাওকয়া অর্জন করতে পারো তাহলে স্বয়ং আল¬াহ তালা বলেন আমি নিজে তোমাদের পাশে থাকবো। তাই আমাদের প্রত্যেককেই তাকওয়া অর্জন করতে হবে তাহলে পরিপূর্ণ জীবন গঠন করা উচিত। মুসলিম বিশে^র শান্তি কামনায় দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার মাহফিল শেষ হয়।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...