ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১২/২০২৪ ১০:০৭ এএম

নিয়ম বহির্ভূতভাবে এস আলম গ্রুপকে ঋণ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ছয়জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

সাময়িক বরখাস্ত কর্মকর্তারা হলেন- সিনিয়র অ্যাসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাক আহমদ (রংপুর জোন), অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) আমিন উল্লাহ পাশা (খুলনা জোন), এভিপি মোহাম্মদ দিদারুল আলম (ফেনী সদর শাখা), ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ড (এফএভিপি) নুরুল আমিন (খাতুনগঞ্জ শাখা), এফএভিপি আব্বাস আহমদ (খাতুনগঞ্জ) এবং প্রিন্সিপাল অফিসার মো. আনোয়ারুল হক।

বিষয়টি নিশ্চিত করে খাতুনগঞ্জর শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রধান কার্যালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে খাতুনগঞ্জ শাখার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি তিনটি জোন থেকে বরখাস্ত হওয়া তিন কর্মকর্তাও আগে খাতুনগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।

বরখাস্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, এস আলম গ্রুপকে দেওয়া ইসলামী ব্যাংকের ঋণের সবচেয়ে বেশি বিতরণ হয়েছে খাতুনগঞ্জ শাখা থেকে। এই ঋণ বিতরণে যথেষ্ট অনিয়মের অভিযোগ রয়েছে। যা বের করতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথকভাবে তদন্ত করছে। এছাড়া ব্যাংকটির ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এবং আলাদাভাবে নিয়োগ দেওয়া স্বতন্ত্র অডিট ফার্মও ঋণ প্রদানে অনিয়ম বের করে আনার কাজ করছে। এস আলম গ্রুপকে নিয়ম বহির্ভূতভাবে ঋণ প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জড়িত থাকার বিষয় উঠে এসেছে। ফলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer