আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১/০৩/২০২৬ ৯:৪৮ পিএম

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার তেহরানের নারমাক এলাকায় আহমেদিনেজাদের বাড়িতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ক্ষমতা ছাড়ার পর থেকে যেখানে বসবাস করছিলেন তিনি। হামলায় আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সদস্য ছিলেন এমন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তিন সদস্যও নিহত হয়েছেন।

৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, এসময় পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে কট্টর রক্ষণশীল পটভূমি থাকা সত্ত্বেও ইরানের বর্তমান নেতৃত্বের সমালোচক ও বিরোধী কণ্ঠে পরিণত হয়েছেন তিনি।

ইরান সরকার তাৎক্ষণিকভাবে আহমাদিনেজাদের মৃত্যুর বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি।

সূত্র: দ্য টেলিগ্রাফ

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...