উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ৯:৫৮ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় দুই হাজার ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

তারা হলেন- কক্সবাজারের রামু থানার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মো. হেলালের স্ত্রী কারিশমা (২১) এবং টেকনাফ থানার হ্নীলা গ্রামের রবি আলম হারুনের স্ত্রী রুবিনা আকতার (২৪)।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই হাজার ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...