উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১১/২০২২ ১২:৪৯ পিএম , আপডেট: ১৬/১১/২০২২ ১২:৫৩ পিএম

কক্সবাজারে প্রায় ১৩ লাখ ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাওয়ার হাউজ দক্ষিণ হাজীপাড়ার মৃত আবদুল মজিদের ছেলে আবুল কালাম (৩৭), খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পঞ্চরাম পাড়ার মকবুল আহমদের ছেলে আজিমুল্লাহ (৪৩) এবং একই এলাকার ফয়জুল হকের ছেলে আবুল কালাম (৩৭) ও কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ব্লক-এইস-১৬ এর মো. বশির আহমদ ও আয়েশা খাতুনের ছেলে মো. আয়াজ (৩৪)।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মধ্যে অন্তত ৫০ শিশুর ক্ষতস্থানে ইনফেকশন ...

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ...

কৃষক-চালক থেকে মধ্যবিত্ত, কক্সবাজারে সংকটের চাপে জনজীবন

সারাদেশের ন্যায় কক্সবাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের সংকট এবং জ্বালানি নিয়ে ভোগান্তিতে চরম ...

মিয়ানমার-থাইল্যান্ড থেকে ভেসে আসছে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে সেন্টমার্টিন

পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন দ্বীপের উপকূলে দেখা মিলছে প্রচুর পরিমাণে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও ...