ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/১২/২০২৪ ৪:২৫ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীরহাট এলাকা থেকে ১৯০০ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আল-ঈসা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং মৃত আমির আলীর ছেলে মো. আমিন (৩৬)।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কৌশলে মাদকদ্রব্য কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রয় করছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসামিদের সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...