প্রকাশিত: ১০/০৭/২০২১ ৯:০৭ পিএম

ইভ্যালির নতুন টি টেন ক্যাম্পেইনে মাত্র ৩ ঘন্টায় ২০০ কোটি টাকার অর্ডার জমা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে ইভ্যালিতে টি টেন ক্যাম্পেইনের অর্ডারের সংখ্যা ও মোট টাকার পরিমাণ তুলে ধরেন রাসেল। যেখানে দেখা যায় ক্যাম্পেইনের মাত্র ৩ ঘণ্টার কম সময়ে ৬০ হাজারের বেশি অর্ডার জমা পড়েছে। যার আর্থিক মূল্যমান ২০০ কোটি টাকার বেশি।

স্ট্যাটাসে রাসেল লিখেছেন, যদি আপনি মনে করেন কাস্টমাররা বিশ্বস্ত নন, তাহলে এই তথ্যগুলো আপনার জন্য। এটি আমাদের আজ রাতের টি টেন ​​এর অভ্যন্তরীণ তথ্য। আমরা সবসময় আমাদের বিবৃতি নিয়ে সৎ ছিলাম। রাসেল আরও লিখেছেন, ইকমার্স বিশ্বজুড়ে অর্থনৈতিক ভূমিকাতে সহায়তা করছে। সরকারের কঠোর পর্যবেক্ষণের সহায়তায় এর আশীর্বাদ দেখতে চলেছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে ইকমার্সের নতুন নীতিমালা প্রণয়ন আমাদের জন্য আশীর্বাদস্বরুপ। গ্রাহকদের উদ্দেশ্য রাসেল বলেন, আপনি পণ্যটি না পাওয়া পর্যন্ত আপনার অর্থ আমাদের হাতে থাকবে না। আমাদের সাথেই থাকুন।

এ ব্যাপারে রাসেল জানান, টি১০ ক্যাম্পেইনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে, আমাদের বড় একটি লয়্যাল কাস্টমার বেইজ রয়েছে। তারা মূল্যছাড় খুব কম হলেও ক্যাম্পেইনের মাত্র ৩ ঘণ্টার কম সময়ে ৬০ হাজারের বেশি অর্ডার প্লেস করে। যার আর্থিক মূল্যমান ২০০ কোটি টাকার বেশি। অবশ্য পরিশোধিত অর্ডারের মূল্যমান এর থেকে কম হবে। তবুও এই পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরও আগেই আনুষ্ঠানিকভাবে বলেছিলাম, একটি লাভজনক ও টেকসই ই-কমার্স ইকোসিস্টেমের প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ইভ্যালি।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer