প্রকাশিত: ১৯/১২/২০১৮ ২:৩৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইন্টানেটের গতি কমানো নিয়ে সিইসির চিন্তাভাবনা সরকারের মাস্টারপ্লানের অংশ।
বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ইন্টারনেটের গতি কমবে কেন? ইন্টারনেটের গতি তো ফার্স্ট হওয়ার কথা। আপনারা কি দেখেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ফ্রান্সে নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমিয়েছে। নির্বাচন কমিশন গণতন্ত্রকে সঙ্কুচিত করছে নিজেদের স্বাধীনতা খর্ব করে। সিইসির এ চিন্তাভাবনা সরকারের মাস্টারপ্লানের অংশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আদালতের নিরপেক্ষতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জন মৃদু গুঞ্জন নয়। মানুষের শেষ আশ্রয় যদি নষ্ট হয় তাহলে চরম নৈরাজ্য শুরু হবে।
নির্বাচনে সেনাবাহিনীকে নামানো নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, গুঞ্জন আছে সেনাবাহিনীর নামে কোনো বরাদ্দ না দিয়ে তাদের ব্যারাকে রাখা হবে। এটি একটি অশুভ মহাপরিকল্পনার নির্বাচন করারই পূর্ব লক্ষণ।
তিনি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান নিশ্চিত করার জন্য, মানুষের মন থেকে ভয়ভীতি দূর করার জন্য, আশঙ্কা দূরীভূত করার জন্য অবিলম্বে ম্যাজিস্টেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ের দায়িত্ব দিন।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer